Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

Advertisement

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আরিফ হোসেন খান এক ক্ষুদ্রে বার্তায় জানান, বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে কাজ চলছে।

আরটিজিএস হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। 

সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ইসলামি ব্যাংকিং সফল না হওয়ার কারণ জানালেন মুফতি তাকি উসমানি

ইসলামি ব্যাংকিং সফল না হওয়ার কারণ জানালেন মুফতি তাকি উসমানি

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

আরও পড়ুন

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম