ইসলামি ব্যাংকিং সফল না হওয়ার কারণ জানালেন মুফতি তাকি উসমানি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামি অর্থব্যবস্থার বিশেষজ্ঞ মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামি ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থা প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না কেন, এর মূল কারণ ব্যাখ্যা করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামি অর্থব্যবস্থার বিশেষজ্ঞ মুফতি মুহাম্মদ তাকি উসমানি।
তার মতে, ইসলামি আর্থিক ব্যবস্থার প্রকৃত লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় প্রয়োজন মানসিকতার পরিবর্তন। চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া এ ব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
সম্প্রতি একটি পডকাস্টে আলোচনায় অংশ নিয়ে মুফতি তাকি উসমানি এসব কথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ইসলামি ফাইন্যান্স বা আর্থিক ব্যবস্থার কোন বিষয়টি তিনি সবার আগে পরিবর্তন করতে চান।
জবাবে মুফতি তাকি উসমানি বলেন, পরিবর্তনের জন্য শুধু একটি নয়, বরং অনেক বিষয় রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় হলো মানসিকতার পরিবর্তন (চেঞ্জ অব মেন্টালিটি)।
তিনি বলেন, ইসলামি আর্থিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সামগ্রিক সমাজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। শুধু প্রচলিত ব্যবস্থার কাঠামো পরিবর্তন করলেই ইসলামি অর্থব্যবস্থার প্রকৃত উদ্দেশ্য অর্জন সম্ভব নয়।
এ ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাচেতনায় পরিবর্তন না এলে ইসলামি ফাইন্যান্সের মূল লক্ষ্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

