Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

এআই ছবি।

Advertisement

ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ বা সালাত। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নামাজের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ

অর্থ: ‘তোমরা নামাজসমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। যদি তোমরা আশঙ্কা করো, তবে পদচারী অথবা আরোহী অবস্থায় (নামাজ আদায় করো)। আর যখন নিরাপদ বোধ করবে, তখন আল্লাহকে স্মরণ করো (অর্থাৎ নামাজ আদায় করো), যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতে না।’ (সুরা বাকারা, আয়াত: ২৩৮-২৩৯)

প্রশ্ন: চশমা পরে নামাজ আদায় করা যাবে কি?

উত্তর: এ বিষয়ে ঢাকা পল্লবীর জামিয়া দারুল উলুম আল ইসলামিয়ার ফতোয়া বিভাগের মুফতি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, চশমা পরে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। তবে সেজদার সময় চশমার কারণে কপাল ও নাক যথাযথভাবে মাটিতে রাখতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে।

কেননা, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,

أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: عَلَى الْجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ

অর্থ: ‘আমাকে সাতটি অঙ্গের ওপর সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। কপাল—এ সময় তিনি হাত দিয়ে নাকের প্রতিও ইশারা করেন—দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুলের অগ্রভাগের ওপর।’ (সহিহ বুখারি, হাদিস: ৮১২; সহিহ মুসলিম, হাদিস: ৪৯০)

সুতরাং, চশমা পরে সেজদা করার সময় যদি কপাল ও নাক যথাযথভাবে মাটিতে রাখা সম্ভব হয়, তাহলে চশমা পরে নামাজ আদায়ে কোনো সমস্যা নেই। তবে চশমার কারণে নাক মাটিতে রাখতে বাধা সৃষ্টি হলে নামাজের সময় চশমা খুলে নিতে হবে।

কেননা, হানাফি ফিকহ অনুযায়ী, কোনো ওজর ছাড়া নাক মাটিতে না রেখে সেজদা করা মাকরূহে তাহরিমি।

তথ্যসূত্র: সহিহ বুখারি, হাদিস: ৮১২; সহিহ মুসলিম, হাদিস: ৪৯০; ফাতাওয়া হিন্দিয়া, ১/২৮; মাজমূ‘ ফাতাওয়া ইবনে উসাইমীন, ১৩/১৮৬।

«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (১/ ৭০):

«وكمال السنة في السجود وضع الجبهة والأنف جميعا ولو وضع أحدهما فقط إن كان من عذر لا يكره وإن كان من غير عذر فإن وضع جبهته دون أنفه جاز إجماعا ويكره إن كان بالعكس فكذلك عند أبي حنيفة رحمه الله وقالا: لا يجوز وعليه الفتوى ولو وضع خده أو ذقنه لا يجوز لا في حالة العذر ولا في غيرها إلا أنه في حالة العذر بهما يومئ إيماء ولا يسجد. كذا في خزانة المفتين وإنما يجوز الاقتصار على الأنف إذا سجد على ما صلب منه وأما إذا سجد على ما لان منه وهو الأرنبة فلا يجوز. كذا في السراج الوهاج والجوهرة النيرة»

«مجموع فتاوى ورسائل العثيمين» (১৩/১৮৬):

«৫২০ وسئل فضيلة الشيخ – حفظه الله تعالى-: عمن يلبس نظارات كبيرة جداً، لا تمكنه من السجود كاملاً على الأعضاء السبعة فقد تحول دون الأنف، كما أن البعض قد يلبس عقالاً سميكاً لا تتمكن جبهته من السجود، ويقولون إن مجرد ملامسة النظارة والعقال للأرض كافيان عن ملامسة الأنف أو الجبهة للأرض لأنهما ملتصقان بهما، فما قولكم – وفقكم الله تعالى-؟

فأجاب فضيلته بقوله: أما العقال: فإن كان نازلاً إلى الجبهة فإن السجود عليه كاف، لكنه مكروه للحيلولة دون اتصال جبهته بمكان السجود.

وأما إذا كان العقال ليس على الجبهة كما هو الغالب، ولكنه على أسفل الرأس، أو على المنحنى من الجبهة وارتفعت الجبهة على الأرض فإن ذلك لا يجزئه، لأن الجبهة لم تمس الأرض ولا ما اتصل بالأرض.

أما بالنسبة للنظارة فإن كانت تمنع من وصول طرف الأنف إلى الأرض فإن السجود لا يجزئ، وذلك لأن الذي يحمل الوجه

هما النظارتان، وهما ليستا على طرف الأنف بل هما بحذاء العينين وعلى هذا فلا يصح السجود، ويجب على من عليه نظارة تمنعه من وصول أنفه إلى مكان السجود أن ينزعها في حال السجود.»

সূত্র: মুসলিম বাংলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

যৌথ পরিবারে অশান্তি হলে আলাদা থাকা যাবে কি, ইসলাম কী বলে?

যৌথ পরিবারে অশান্তি হলে আলাদা থাকা যাবে কি, ইসলাম কী বলে?

জুমার নামাজের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

জুমার নামাজের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

জুমা আদায়কারীর জন্য নবীজির (সা.) সুসংবাদ

জুমা আদায়কারীর জন্য নবীজির (সা.) সুসংবাদ

জুমার দিনের বিশেষ ফজিলত

জুমার দিনের বিশেষ ফজিলত

আরও পড়ুন

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম