Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

শেয়ারবাজারে সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কমোডিটি এক্সচেঞ্জ চালু জরুরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ারবাজারে সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কমোডিটি এক্সচেঞ্জ চালু জরুরি

Advertisement

ব্যাপক সম্ভাবনা থাকা সত্যেও দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ কম। এর কারণ হলো বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজার শুধু ইক্যুইটি (তালিকাভুক্ত কোম্পানি) নির্ভরশীল। এখানে ভিন্নতা আনতে দ্রুতই কমোডিটি এক্সচেঞ্জ চালু জরুরি। ফলে ডেরিভেটিভসের মতো পণ্য লেনদেন হবে। বাজারের আওতা সম্প্রসারণ হবে। বাড়বে বিনিয়োগকারীদের আগ্রহ।

রোববার (১০ মে) রাজধানীর পল্টনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএসজেএফ) আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সিএসজেএফের নিজম্ব অডিটোরিয়ামে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ।

বিশেষ অতিথি ছিলেন সিএসইর চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার। সিএমজেএফের সভাপতি মো. মনির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম