Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

ফাইল ছবি

Advertisement

প্রথমবার আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে অনেকেই নানা প্রশ্নের মুখে পড়েন। কোন কোন আয় রিটার্নে দেখাতে হবে, আগে টিআইএন নেওয়া থাকলে নতুন করে নিবন্ধন লাগবে কি না, ব্যাংকের সুদের হিসাব কীভাবে দিতে হবে কিংবা সম্পদের মূল্য কীভাবে নির্ধারণ করতে হবে, এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

আয়কর নিয়ে ভয় ও জটিলতা এড়াতে রিটার্ন জমা দেওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নির্দেশিকা ২০২৬ অনুযায়ী, করদাতাদের সাধারণ কিছু প্রশ্নের উত্তর তুলে ধরা হলো।

১. চাকরি পরিবর্তন করলে কোন প্রতিষ্ঠানের আয় দেখাবেন?

একই আয়বর্ষে একাধিক প্রতিষ্ঠানে চাকরি করলে সব প্রতিষ্ঠানে পাওয়া বেতন ও ভাতার তথ্য আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে। শুধু বর্তমান প্রতিষ্ঠানের আয় দেখালে চলবে না।

২. আগে টিআইএন নিয়েছেন, কিন্তু রিটার্ন দেননি?

২০১৭ সালে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়ার পর রিটার্ন জমা না দিলেও নতুন করে টিআইএন নেওয়ার প্রয়োজন নেই। আগের টিআইএন ব্যবহার করেই রিটার্ন দাখিল করতে হবে।

৩. ব্যাংকের সুদের আয় কম হলে কি রিটার্নে দেখাতে হবে না?

ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) বা সঞ্চয়ী হিসাবে সুদের আয় কম হলেও তা রিটার্নে প্রদর্শন করতে হবে। আয়কর আইন অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে এসব আয়ের তথ্য গোপন করা যাবে না।

৪. বিকাশ, নগদ বা রকেটের টাকা কোথায় দেখাবেন?

বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবার হিসাবে ৩০ জুন তারিখে যে পরিমাণ টাকা জমা থাকবে, তা নির্দেশিকা অনুযায়ী হাতে নগদ অর্থের খাতে প্রদর্শন করতে হবে।

৫. যৌথ ব্যাংক হিসাব থাকলে কী করবেন?

যৌথ হিসাবেও করদাতার অংশীদারত্ব থাকলে করদাতার অংশ অনুযায়ী তথ্য প্রদর্শন করতে হবে।

৬. চাকরির পাশাপাশি টিউশনির আয় করলে কী করবেন?

চাকরির পাশাপাশি টিউশনি বা অন্য কোনো কাজ থেকে আয় হলে সেই আয়ও রিটার্নে উল্লেখ করতে হবে। করবর্ষে অর্জিত সব আয়ের তথ্য যথাযথভাবে প্রদর্শন করা জরুরি।

৭. জিপিএফের সুদ ও জমা টাকা কীভাবে দেখাবেন?

সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) সুদ করমুক্ত হলেও নির্দেশিকা অনুযায়ী রিটার্নে তা প্রদর্শন করতে হবে। একই সঙ্গে জিপিএফে জমা হওয়া ক্রমযোজিত ব্যালেন্স সম্পদ ও দায় বিবরণীতে দেখাতে হবে। রেয়াতযোগ্য বিনিয়োগের তথ্যও যথাযথ খাতে উল্লেখ করা প্রয়োজন।

৮. জমির বর্তমান বাজারমূল্য দেখাবেন, নাকি কেনার সময়ের দাম?

২০১৭ সালে ৫০ হাজার টাকা দিয়ে জমি কেনা হলে, নির্দেশিকায় বর্ণিত পরিস্থিতিতে রিটার্নে জমির অর্জনমূল্য ৫০ হাজার টাকা দেখাতে হবে। জমির বর্তমান বাজারমূল্য ৩ লাখ টাকা হলেও শুধু বাজারমূল্য বেড়েছে বলে রিটার্নে সেই মূল্য দেখানো হবে না।

৯. উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মূল্য কীভাবে নির্ধারণ করবেন?

উত্তরাধিকার সূত্রে পাওয়া ১০ একর কৃষিজমির ক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী, জমি অর্জনের তারিখে তার ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করে আয়কর রিটার্নের কৃষি সম্পত্তি খাতে প্রদর্শন করতে হবে।

১০. রিটার্নে ব্যক্তিগত সম্পদ দেখাতে ভুলে গেলে কী করবেন?

রিটার্ন জমা দেওয়ার পর ব্যক্তিগত সম্পদসহ কোনো তথ্য বাদ পড়েছে বা ভুল হয়েছে বলে বুঝতে পারলে সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এনবিআরের নির্দেশিকা অনুযায়ী, রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ভুল সংশোধন করে পুনরায় রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

ঘরে বসে ই-রিটার্ন জমা দেবেন যেভাবে

ঘরে বসে ই-রিটার্ন জমা দেবেন যেভাবে

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে?

আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে?

ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের

এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের

আরও পড়ুন

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

ই-রিটার্ন জমায় কী কী ভুল এড়িয়ে চলবেন

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৪ দিনে এলো ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন? যেসব বিষয় জানা জরুরি

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না কোন কোন সেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম