Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

শুরু হয়েছে ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’ প্রতিযোগিতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:১৭ পিএম

শুরু হয়েছে ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’ প্রতিযোগিতা

Advertisement

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ডিইউইডিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। দৈনিক যুগান্তর এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। 

আয়োজকরা জানান, এটি কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইনকিউবেশন অভিজ্ঞতা। অংশগ্রণকারী তরুণরা এখানে পাবেন উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ, ৬টি নিবিড় অনলাইন ট্রেনিং সেশন এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুবর্ণ সুযোগ।

আগামী ৫ জুন পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

এককভাবে (Solo) কিংবা ২ থেকে ৪ জনের দল গঠন করে আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.duedc.com/creaventure-4.0) গিয়ে ফরম পূরণ করতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট এক লাখ ৩০ হাজার টাকারও বেশি সমমূল্যের পুরস্কার ও উপহার সামগ্রী। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ২০ হাজার টাকা। এর পাশাপাশি প্রতিটি বিজয়ী দলের জন্য থাকবে ১১ হাজার টাকার আকর্ষণীয় উপহার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম