Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

রেকর্ড দরপতনের পর বিশ্ববাজারে এবার স্বর্ণের দাম বাড়ল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৩১ পিএম

রেকর্ড দরপতনের পর বিশ্ববাজারে এবার স্বর্ণের দাম বাড়ল

সংগৃহীত ছবি

Advertisement

ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি কেমন হতে পারে—সেটি বুঝতে বা বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির রিপোর্টের দিকে তাকিয়ে আছেন। এর মধ্যেই সস্তায় স্বর্ণ কেনার হিড়িক পড়ায় বিশ্ববাজারে ধাতুটির দাম কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় বেলা ১১:৫৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের (হাজির স্বর্ণ) দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৯৫.৬৪ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতেই দাম কমে ৪,০২২.০৯ ডলারে নেমেছিল, যা গত ২১ নভেম্বরের পর সর্বনিম্ন। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বা আগাম বাজার দর ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,১১৬.২০ ডলারে।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্টোনএক্স-এর সিনিয়র অ্যানালিস্ট ম্যাট সিম্পসন বলেন, স্বর্ণের দাম যেভাবে ৪,০০০ ডলারের দিকে নামছিল, তাতে বাজার ঘুরে দাঁড়ানোর একটা স্বাভাবিক সম্ভাবনা ছিলই। এই সুযোগে দরপতনের সুবিধা নেওয়া ব্যবসায়ীরা যেমন মুনাফা তুলে নিচ্ছেন, তেমনি লোকসানে থাকা ক্রেতারাও নতুন করে বাজারে ফিরছেন।

তিনি আরও বলেন, বুধবার কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশের পরও মার্কিন ডলারের সূচক খুব একটা শক্তিশালী হতে পারেনি। তাই প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা উৎপাদনকারী পর্যায়ে মূল্যস্ফীতির তথ্যে বড় কোনো নেতিবাচক চমক না থাকলে, খুব দ্রুতই স্বর্ণের বাজারে একটি টেকনিক্যাল বা সাময়িক উত্থান দেখা যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও আজ ইতিবাচক হাওয়া লেগেছে। স্পট সিলভার বা রুপার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৯৫ ডলার হয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৪ শতাংশ বেড়ে হয়েছে ১,৬৭১.০৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৯ শতাংশ লাফিয়ে ১,২৪৮.৪৫ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩০ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম