Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

প্রস্তাবিত বাজেট বাড়ছে মাথাপিছু বরাদ্দ, আয় ও ঘাটতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম

প্রস্তাবিত বাজেট বাড়ছে মাথাপিছু বরাদ্দ, আয় ও ঘাটতি

ফাইল ছবি

Advertisement

চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ, আয় এবং ঘাটতি—সব সূচকই ঊর্ধ্বমুখী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ধরে হিসাব করলে দেখা যায়, এবারের বাজেটে নাগরিকদের প্রাপ্তি ও দায় দুটোরই আকার বাড়ছে।

প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বিশাল অংকের বাজেট অনুযায়ী, দেশের প্রতিটি নাগরিকের বিপরীতে মাথাপিছু বরাদ্দ দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৭৬ টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪৬ হাজার ৪৭০ টাকা। অর্থাৎ, চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে মাথাপিছু বরাদ্দ বাড়ছে ৮ হাজার ৭০৬ টাকা। অথচ গত বছর এই বরাদ্দ ৪৬৬ টাকা কমেছিল।

একইভাবে দেশের মানুষের মাথাপিছু বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও বেড়েছে। এবার ৩ লাখ কোটি টাকার এডিপি অনুযায়ী মাথাপিছু এডিপি বরাদ্দ দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪৭ টাকা, যা চলতি বছরের (১৪,৪৪৭ টাকা) চেয়ে ৩ হাজার ২০০ টাকা বেশি। চলতি অর্থ বছরে যা কমেছিল ১ হাজার ৪১ টাকা।

নতুন বাজেটে অনুদানসহ মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে দেশের মানুষের মাথাপিছু আয়ের হিসাব দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৮২ টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৩৩ হাজার ৪৭০ টাকা। অর্থাৎ, এবার মাথাপিছু আয় বাড়ছে ৭ হাজার ৪১২ টাকা। চলতি বছর আয় বেড়েছিল ১ হাজার ৩৫০ টাকা।

তবে আয়ের গ্রাফ যেমন ওপরের দিকে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ঘাটতিও। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সেই হিসাবে দেশের প্রতিটি নাগরিকের ঘাড়ে মাথাপিছু ঘাটতির দায় চাপছে ১৪ হাজার ২৯৪ টাকা। চলতি অর্থবছরে এই ঘাটতি ছিল ১৩ হাজার টাকা। ফলে নতুন বছরে মাথাপিছু ঘাটতি বাড়ছে ১ হাজার ২৯৪ টাকা।

সরকারের পক্ষ থেকে এই বাজেটকে বিশাল বা 'উচ্চাভিলাষী' বলা হলেও জিডিপি ও জনসংখ্যার অনুপাতে এটি খুব একটা বড় নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের বাজেটের মোট আকার দেশের প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭৩ শতাংশ। যেখানে প্রতিযোগী দেশগুলোতে বাজেটের আকার জিডিপির ২৫ শতাংশের ওপরে থাকে। উল্লেখ্য, এবারের জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। ফলে জনসংখ্যার বিপুল চাপের তুলনায় বাজেটের এই আকারকে একেবারেই বড় বলা যায় না।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৬-২৭


আরও পড়ুন

সম্পর্কিত খবর

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩টায়

বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩টায়

অর্থ পাচার বন্ধ হলে বাজেট বাস্তবায়নে সমস্যা হবে না

সংবাদ সম্মেলনে চিফ হুইপ অর্থ পাচার বন্ধ হলে বাজেট বাস্তবায়নে সমস্যা হবে না

সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান

সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ

আরও পড়ুন

লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম