Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

বিদেশি ঋণের সুদের ওপর কমছে উৎস কর

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

শিল্পস্থাপনে বিনিয়োগের ব্যয় কমানোর স্বার্থে বিদেশি ঋণের সুদের ওপর উৎস করের হার ২০ শতাংশ থেকে ১০ শতাংশ হচ্ছে এবারের বাজেটে। 

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি বিএনপি সরকারের ১৭ তম এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।  

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।  

বাজেটে শিল্প খাতে আরও কিছু সুবিধা প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। যার মধ্যে রয়েছে- 

  • উৎস করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসাবে বিবেচনা করা। 
  • দেশীয় ভোজ্য তেল উৎপাদন ব্যবসার করহার প্রথম ৫ বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি এবং পরবর্তী ৩ বছর ৫০% এবং পরবর্তী ২ বছর ২৫% অব্যাহতি দিয়ে ১০ বছরের জন্য সুবিধা প্রদান করার প্রস্তাব। 
  • পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূণ্য শতাংশ কর হার প্রস্তাব।   

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৬-২৭

আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

আরও পড়ুন

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নভেম্বর থেকে ব্যক্তিপর্যায়ে পাঠানো যাবে টাকা বাংলা কিউআরে কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনা

বাংলা কিউআরে কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনা

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম