Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামে আজ মঙ্গলবারও বিক্রি হবে স্বর্ণ।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এই দাম কমানোর দুদিন পর এখন আবার দাম কমানো হলো। এতে দুদফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমলো ৩ হাজার ৮৪৯ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়।

স্বর্ণের গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৯ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৯ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম