Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লি., কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লি. ও জার্মানির স্টেনব্যাচ ক্লোরিন জিএমবিএইচ-এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) একটি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই বিনিয়োগের আওতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে একটি আধুনিক ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড  উৎপাদন কারখানা। যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি. প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকল্পের আওতায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। কারখানায় উৎপাদিত ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড-এর শতভাগ বিদেশে রপ্তানির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ইতোমধ্যে প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসআর গ্রুপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেহবুব চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ যৌথ বিনিয়োগ বাংলাদেশের রাসায়নিক শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা বিনিময়, রপ্তানি বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ তৈরি করবে।

একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রাসায়নিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

তিন দেশের সঙ্গে ১০০ কোটি টাকার যৌথ বিনিয়োগ চুক্তি বাংলাদেশের কোম্পানির

পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা

পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম