Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-অনলাইন সেবা, লেনদেন করবেন কীভাবে?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-অনলাইন সেবা, লেনদেন করবেন কীভাবে?

Advertisement

প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে হঠাৎ করে কোনো কোনো ব্যাংকের এটিএম, কার্ড, পিওএস, কিউআর ও অনলাইন লেনদেনের সেবা বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনের সময়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হয়েছে। ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইগ্রেশন চলাকালে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন, পয়েন্ট অব সেল এবং নির্দিষ্ট কার্ড সেবা বন্ধ থাকতে পারে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এনপিএসবি, ই-কমার্স ও কিউআরভিত্তিক লেনদেনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে একসঙ্গে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ হচ্ছে না। বিশেষ করে ডেবিট কার্ডসহ কিছু সেবা ব্যাংকভেদে চালু রাখা হয়েছে। কোন ব্যাংকের কোন সেবা কখন বন্ধ থাকবে, সেটিও ব্যাংকভেদে আলাদা।

লেনদেন করবেন যেভাবে

সেবা বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য কিছু বিকল্প লেনদেনের ব্যবস্থা চালু রয়েছে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয়—এমন ব্যাংকগুলোর মাধ্যমে ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার স্বাভাবিক নিয়মে করা যাবে।

এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সুযোগও চালু রয়েছে। বাংলা কিউআর ও মানি অ্যাপ ব্যবহার করে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ের সঙ্গে ফান্ড ট্রান্সফার সেবা সচল থাকবে।

কিছু ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেও কেনাকাটা করা যাবে। যেমন, মধুমতি ব্যাংকের ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।

যে ৩০ ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ

সিস্টেম মাইগ্রেশনের আওতায় থাকা ৩০টি ব্যাংক হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতেই সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। তবে সেবা সাময়িক বন্ধ রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে আগাম অবহিত না করে একযোগে নেওয়ার বিষয়টিকে গভর্নরের পক্ষ থেকে গর্হিত কাজ হিসেবে দেখা হচ্ছে।

কবে স্বাভাবিক হবে সেবা?

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার কথা। এরপর ধাপে ধাপে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম, অনলাইন ব্যাংকিং ও কার্ডসহ বন্ধ থাকা প্রযুক্তিনির্ভর সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হওয়ার কথা রয়েছে।

তবে নির্দিষ্ট কোনো ব্যাংকের ক্ষেত্রে সেবা চালুর সময় কিছুটা ভিন্ন হতে পারে। তাই জরুরি লেনদেনের আগে নিজ নিজ ব্যাংকের বিজ্ঞপ্তি বা এসএমএস দেখে বিকল্প লেনদেনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক?

৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক?

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, যেসব বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে হবে

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, যেসব বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে হবে

৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা

৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ

ব্যাংক থেকে সুদে ঋণ নেওয়া ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ?

ব্যাংক থেকে সুদে ঋণ নেওয়া ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া কি জায়েজ?

আরও পড়ুন

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-অনলাইন সেবা, লেনদেন করবেন কীভাবে?

৩০ ব্যাংকের বন্ধ এটিএম-অনলাইন সেবা, লেনদেন করবেন কীভাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম