Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

জেট ফুয়েলের দাম বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

জেট ফুয়েলের দাম বাড়ল

ছবি: সংগৃহীত

Advertisement

দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই মূল্যবৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জ্বালানি খরচে বাড়তি চাপ পড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

দাম বাড়ল জেট ফুয়েলের

দাম বাড়ল জেট ফুয়েলের

হরমুজে আটকা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ

হরমুজে আটকা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ

আরও পড়ুন

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

বিজিএমইএ’র জরিপ শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম