Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ডলারের দাম ফের বাড়ল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

ডলারের দাম ফের বাড়ল

Advertisement

আন্তঃব্যাংকে ডলারের দাম ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার এর দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সায় উঠেছে। দুই সপ্তাহ আগে এর দাম ১২২ টাকা ৭৫ পয়সায় নেমে এসেছিল। 

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া ও ব্যাংকগুলোতে আমদানির এলসি খোলার ব্যয় বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। এতে এর দামও বাড়তে শুরু করেছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৭৫ পয়সা।

বৃহস্পতিবার আন্তঃব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২৩ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি হয়েছে। গড় দাম ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।

এদিকে ব্যাংকগুলোতে আগাম ডলার বেচাকেনার পরিমাণও বেড়েছে। গত বুধবার সাড়ে ৭ কোটি ডলার আগাম বেচাকেনা হয়েছে। মঙ্গলবার বেচাকেনা হয়েছিল সাড়ে ৯ কোটি ডলার। গত দুই সপ্তাহ ধরে আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ার কারণে রেমিট্যান্সের ডলার কেনার দামও বেড়েছে। 

ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনছে। এতে ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের কাছে বিক্রির দামও বাড়িয়েছে। 

এলসির ক্ষেত্রে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে গড়ে ১২৩ টাকা ৭৩ পয়সা দরে। তবে কোনো কোনো ব্যাংক ১২৩ টাকা ৮০ পয়সা দরেও ডলার বিক্রি করছে। দুই সপ্তাহ আগে এর গড় দাম ১২৩ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন ব্যাংককে ১২০ কোটি ডলার জরিমানা, কারণ কী?

মার্কিন ব্যাংককে ১২০ কোটি ডলার জরিমানা, কারণ কী?

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা

ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ

ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি

আরও পড়ুন

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ডলারের দাম ফের বাড়ল

ডলারের দাম ফের বাড়ল

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম