Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

আজকের স্বর্ণের দাম: ১৬ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম দেশের বাজারে কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সবশেষ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়। সমন্বিত সেই দামে আজ শুক্রবারও বিক্রি হবে স্বর্ণ।

নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে, স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

আরও পড়ুন

ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ

ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ

আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৬ অক্টোবর ২০২৬

শনিবার ব্যাংক খোলা

শনিবার ব্যাংক খোলা

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম