Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

Advertisement

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি শুধু ঋণ পাওয়ার বিষয় নয়, এটি একটি সমন্বিত কার্যক্রম।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম চলছে। সরকারের ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এ আলোচনায় অগ্রগতি দেখা যাবে বলে আশা করছেন তারা।

তিনি বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি।

বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন। অর্থনীতির বিভিন্ন সূচকের ধীরে ধীরে উন্নতি হবে। তবে এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

অর্থমন্ত্রী বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ধীরে ধীরে গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, করদাতাদের অর্থের অপচয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সরকারি ব্যয়ের প্রতিটি খাত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়।

প্রতিটি প্রকল্পের মাধ্যমে বাড়তি মূল্য সংযোজন, বিনিয়োগের বিপরীতে মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, সরকার প্রকল্পের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয় যেন জাতীয় আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। এটিই সঠিক পদ্ধতি বলে মনে করে সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০০ মিলিয়ন ডলার সহায়তার সবুজ সংকেত বিশ্বব্যাংকের

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা ৩০০ মিলিয়ন ডলার সহায়তার সবুজ সংকেত বিশ্বব্যাংকের

১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিনগুণ, বকেয়া ১৪ লাখ কোটি টাকা

বিশ্বব্যাংকের প্রতিবেদন ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিনগুণ, বকেয়া ১৪ লাখ কোটি টাকা

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংক

কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব‍্যাংক

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়বে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়বে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

আরও পড়ুন

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম