Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ইরানে টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ

Advertisement

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৪:৩৯ পিএম

ইরানে টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ

টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিং

Advertisement

আগামী ৪-৬ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিং (টিআইএম)-২০২০। এবারের আয়োজনে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। 

টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিংয়ে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করবে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অনেকেই ইনভেস্টমেন্ট মিটিংয়ে যাচ্ছেন। 

ইরান সরকারের এই আয়োজনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের কেউ যেতে আগ্রহী হলে তাকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে ০১৭১১-৫৪৪৩৮৫ এই নম্বরে যোগাযোগ করে আসন নিশ্চিত করতে বলা হয়েছে।

আগ্রহীদের রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে ৫৮৫ ডলার এবং নিজ খরচে এয়ার টিকিট কিনতে হবে। তেহরানে চারদিন তিনরাত পাঁচ তারকা হোটেলে থাকা, এয়ারপোর্ট-হোটেল-ভ্যানু ট্রান্সপোর্ট এবং খাবারের সকল আয়োজন করবে ইরান সরকার। 

টিআইএম-২০২০২ বাংলাদেশ থেকে দেখছে সহযোগী আয়োজক প্রতিষ্ঠান রাশেদ কাঞ্চন করপোরেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ কাঞ্চন বলেন, এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তিখাতে আরবীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের দ্বার উন্মচিত হবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইরানের ভিসা প্রাপ্তির জটিলতা থাকলেও ইরান সরকারের আয়োজন হওয়াতে এই টিমের সবাই সরাসরি পোর্ট এন্ট্রি পাবেন।

Advertisement

টেকনোলোজি ইনভেস্টমেন্ট মিটিং

Advertisement

আরও পড়ুন

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম