Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

অজুহাত দেখিয়ে ব্যাংকারদের পদবঞ্চিত বা পদত্যাগে বাধ্য করা যাবে না

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৫:১৫ পিএম

অজুহাত দেখিয়ে ব্যাংকারদের পদবঞ্চিত বা পদত্যাগে বাধ্য করা যাবে না

Advertisement

অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা পদত্যাগে বাধ্য না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া প্রমাণিত অভিযোগ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। 

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সবকটি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক-কোম্পানির কর্মকর্তাদেরকে প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। একই অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না।

এর আগে গত বৃহস্প‌তিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি নি‌র্দেশনা জা‌রি ক‌রে‌ দেশের বেসরকারি ব্যাংকের কর্মীদের চাকরির শুরুর বেতন কাঠামো বেঁধে দেয়।

আগের ওই নির্দেশনা ‘সার্বিকভাবে বিশ্লেষণ না করে কোনও কোনও পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়েছে’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

নতুন নির্দেশনায় বলা হয়, সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এবং উক্ত সার্কুলারের নির্দেশনা স্পষ্ট করার লক্ষ্যে এ মর্মে জানানো যাচ্ছে যে, অদক্ষতার কারণে চাকরিচ্যুত করা যাবে না বা অদক্ষদের পদোন্নতি দিতে হবে এ ধরনের নির্দেশনা সার্কুলারের কোথাও বলা হয়নি। সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা ও বিধিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধও আরোপ করা হয়নি।

Advertisement

অজুহাত ব্যাংকার পদবঞ্চিত পদত্যাগ বাধ্য করা যাবে না

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম