Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: সিপিডি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১২:২৩ পিএম

বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: সিপিডি

Advertisement

২০২৪-২৫ অর্থবাজারের প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার প্রস্তাবিত বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়েছে। 

বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়। এ ছাড়া চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নেওয়া হয়নি। 

তিনি বলেন, মূল্যস্ফীতি রোধ ও নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট।

Advertisement

বাজেট সিপিডি

Advertisement

আরও পড়ুন

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

দেশে গত ১০ মাসে স্বর্ণের দাম কমেছে কত?

বিজিএমইএ’র জরিপ শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম