Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিবিএস’র প্রতিবেদন

সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

সেপ্টেম্বরে কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

ফাইল ছবি

Advertisement

বাজারে জিনিসপত্রের দাম না কমলেও দেশে মূল্যস্ফীতি নিম্নমুখী। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে, যা আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

এ সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৩৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ০১ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৫০ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ২৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ২০ শতাংশ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  সেপ্টেম্বর মাসে বেড়েছে দেশের মজুরি হার। এর হার দাঁড়িয়েছে ৮ দশমিক ০১ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৯৬ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২৮ শতাংশ, যা তার আগে মাসে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। শিল্পে সেপ্টেম্বর মাসে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৫৪ শতাংশ। সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। 

Advertisement

মূল্যস্ফীতি মজুরি বিবিএস প্রতিবেদন

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

যে কারণে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

যে কারণে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম