Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

শেয়ারবাজারে টানা দরপতন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ এএম

শেয়ারবাজারে টানা দরপতন

Advertisement

শেয়ারবাজারে দরপতন থামছে না। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ৪২ পয়েন্ট। এছাড়া কমেছে লেনদেনও। টানা ৫ কার্যদিবস ৩ কোটি টাকার কাছাকাছি। এর মানে বাজারে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ৩৯৯টি কোম্পানির ১২ কোটি ৪৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩০৪ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ১২৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৫৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 

শীর্ষ দশ কোম্পানি : বুধবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং তৌফিকা ফুডস।

ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো, এইচ আর টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, তৌফিকা ফুডস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, আমান কটন এবং সলভো কেমিক্যাল।\

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিউ লাইন ক্লথিং, ফাইন ফুডস, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং এবং ড্রাগন সোয়েটার।

Advertisement

শেয়ারবাজার

Advertisement

আরও পড়ুন

বছরে দেড় হাজার কোটি টাকার বাণিজ্য মধ্যস্বত্বভোগীর থাবা ফুলের বাজারেও

মধ্যস্বত্বভোগীর থাবা ফুলের বাজারেও

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম