Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার: গভর্নর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার: গভর্নর

Advertisement

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে। গত ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার। এছাড়াও ১০টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল মওলা। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ। 

অনুষ্ঠানে ব্যাংকারদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Advertisement

বাংলাদেশ ব্যাংক গভর্নর রিজার্ভ রেমিট্যান্স

Advertisement

আরও পড়ুন

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানায়, কঠোর সিদ্ধান্তের পথে বিজিএমইএ

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

এবার জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা

এবার জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম