Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৪৬ এএম

ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

Advertisement

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।

Advertisement

কাস্টম স্টেশন আমদানি-রপ্তানি

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আবারও রিজার্ভ বাড়ল

আবারও রিজার্ভ বাড়ল

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম