Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

Advertisement

আমানতকারীদের কাছ থেকে রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আর আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সঙ্গে দেখা করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

পরে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।

তবে ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না। অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল

খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিতদের তালিকা প্রকাশ

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিতদের তালিকা প্রকাশ

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

আরও পড়ুন

হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত

হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম