Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। সবশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

২৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

পুরোনো স্বর্ণ বিক্রি-বদলে নতুন নিয়ম, ১ লাখে কত টাকা পাবেন?

আরও পড়ুন

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে গুনতে হবে বাড়তি ১৯৫ কোটি টাকা

যুক্তরাষ্ট্র থেকে গম কিনতে গুনতে হবে বাড়তি ১৯৫ কোটি টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম