Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ছোট উদ্যোক্তাদের জন্য সুখবর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম

ছোট উদ্যোক্তাদের জন্য সুখবর

Advertisement

ছোট আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোট উদ্যোক্তাদের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে ছোট আমদানিকারক ও রপ্তানিকারকরা বিদেশে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবেন। এর বিপরীতে নগদ, এগ্রিম বা ডকুমেন্টের মাধ্যমে বৈদেশিক দায় সমন্বয় করতে পারবেন। 

প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুসরণ করে এ ধরনের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ছোট আমদানিকারকদের সহায়তা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকদেরকে জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিদ্যমান চুক্তির আওতায় ছোট আমদানিকারক ও রপ্তানিকারকরা বৈদেশিক বাণিজ্যের ফলে লেনদেন নিষ্পত্তি করতে পারেন না। কারণ, প্রয়োজনীয় পদ্ধতি তাদের পক্ষে অনুসরণ করা সম্ভব হয় না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নীতিমালা শিথিল করে ছোট উদ্যোক্তাদেরকে আমদানি ও রপ্তানি বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে।

Advertisement

বাংলাদেশ ব্যাংক

Advertisement

আরও পড়ুন

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম