Logo
Logo
×

Advertisement

অন্যান্য

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন। চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এ মামলার অভিযোগ। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ আবেদন করেন। 

আদালত হিরো আলমের জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শান্তা সাকছিনা। এর আগে গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

মামলার আবেদনে হিরো আলমের অভিযোগ— মূল অভিযুক্ত তার সাবেক স্ত্রী মোসা. সাথী খাতুন (২২)। অন্য দুই অভিযুক্ত হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম (৩০) ও মো. মহিদুল ইসলাম (২৮)। অভিযুক্তরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।


আবেদনের বিবরণে উল্লেখ করা হয়েছে— সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ দেন হিরো আলম। 

অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথীকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। ওই অর্থ ব্যাংকে জমা রাখার কথা তিনি সামাজিক মাধ্যমে স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

হিরো আলম আরও অভিযোগ করেন, গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন। পরে ২৯ সেপ্টেম্বর তাকে তালাক দেওয়ার পর তিনজন মিলে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। এ ছাড়া সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন হিরো আলম। এমনকি গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তার জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান এবং তাকে কারাগারে পাঠানোর হুমকি দেন।

তবে এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্তের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের মামলা

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

মানবতাবিরোধী অপরাধের মামলা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

আরও পড়ুন

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম

চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির ‘বদনাম’ নিয়ে যা বললেন সিঙ্গাপুরের অভিনেত্রী

চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির ‘বদনাম’ নিয়ে যা বললেন সিঙ্গাপুরের অভিনেত্রী

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম