Logo
Logo
×

Advertisement

বিনোদন

টাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন অভিনেতা মনে হয়েছে: সঞ্জয় দত্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

টাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন অভিনেতা মনে হয়েছে: সঞ্জয় দত্ত

টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের সিনেমা ‘বাগী ৪’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এ সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটি আগেই বলা হয়েছিল। সিনেমায় টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।

সম্প্রতি ‘বাগী ৪’ সিনেমা মুক্তি সামনে রেখে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন তিনি এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন সে বিষয়ে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত । তিনি বলেন, টাইগার শ্রফের মতো তরুণের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।

অভিনেতা বলেন, ‘বাগী ৪' সিনেমায় আমার চরিত্রটি খুবই শক্তিশালী ও নৃশংস। কিন্তু সিনেমার শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে। 

সঞ্জয় দত্ত বলেন, যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ সিনেমার কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেক দিন হয়নি।

তিনি বলেন, এ চরিত্রের জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। এ চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা থেকে শুরু করে কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি। 

Advertisement

সঞ্জয় দত্ত টাইগার শ্রফ

Advertisement

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম