Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চা-কফি নয়, বিশেষ পানীয় পান করেন রাধিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

চা-কফি নয়, বিশেষ পানীয় পান করেন রাধিকা

সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সুস্থ থাকতে এবং দেহের বিপাকক্রিয়ার উন্নতির জন্য সকালে খালি পেটে একটি বিশেষ পানীয় পান করেন। সামাজিক মাধ্যমে তার ভক্ত- অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ পানীয় শেয়ার করেও নিয়েছেন। 

সম্প্রতি সেই পানীয়ের রহস্যই এবার এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

ফিট থাকার পাশপাশি নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দেন অভিনেত্রী। তবে বিশ্বাস করেন, সুস্বাস্থ্য বজায় রাখতে হলে ডায়েটের প্রতিও নজর দেওয়া উচিত।  রাধিকা আপ্তে বলেন, তিনি সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে জিরা ও ধনে ভেজানো পানি পান করেন। সকালের এ অভ্যাস তার সারা দিনের হজমশক্তি বৃদ্ধি করে। পাশাপাশি বিপাকক্রিয়ার হার ঠিক রাখে। 

অভিনেত্রী বলেন, একসময়ে সকালে কালো কফি পান করতেন। কিন্তু তার পরিবর্তে স্বাস্থ্যকর পানীয় শুরু করার পর থেকে তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। কোনো কোনো সময়ে পানীয়টির স্বাদের পরিবর্তন করার জন্য তিনি সঙ্গে শসা কুচি মিশিয়ে নেন।

জিরা ও ধনেপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। পাশাপাশি দুটি উপকরণই ব্যক্তির হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। পুষ্টিবিদরা বলছেন, রাতে এক গ্লাস পানির সঙ্গে এক চা চামচ জিরা ও একচামচ ধনেপাতা ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করতে। পিত্তের ক্ষরণ ঠিক রাখতে এবং মেদ কমাতে এই পানীয় বিশেষ উপকারী। এ ছাড়া রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে জিরে বিশেষভাবে উপকারী।

Advertisement

লাইফস্টাইল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম