Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কপিল শর্মাকে ফোন করে চাঁদা দাবি, অভিযুক্ত গ্রেফতার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

কপিল শর্মাকে ফোন করে চাঁদা দাবি, অভিযুক্ত গ্রেফতার

কপিল শর্মা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা আবারও হুমকির মুখে পড়েছেন। তাকে হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। অবশেষে সেই হুমকিদাতা অভিযুক্তকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে।

কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নতুন নয়। এর আগেও কানাডায় তার ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা।

এদিকে অভিযুক্তকে গ্রেফতারের পর তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির করা হলে তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে— অভিযুক্ত ব্যক্তি কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত কিনা। নাকি কেবল টাকা আদায়ের ভয় দেখানোর চেষ্টা করছিল।

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্ত দিলীপ চৌধুরী নামে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে কপিল শর্মার কাছে এক কোটি রুপি চাঁদা দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। শুধু তাই নয়, অভিযুক্তকারী ভয় দেখানোর জন্য কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা ও গোল্ডি ব্রারের নামও ব্যবহার করেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ২২ ও ২৩ সেপ্টেম্বর মাত্র দুদিনের মধ্যে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুরো বিষয়টির সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার 'বোম্বে' বলে সম্বোধন করার কারণে এ কৌতুক অভিনেতার ওপর ক্ষুব্ধ হন এমএনএস কার্যকর্তারা।

Advertisement

কপিল শর্মা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম