Logo
Logo
×

Advertisement

বিনোদন

লিফটে ১ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৯ পিএম

লিফটে ১ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার অভিনেত্রী

Advertisement

সম্প্রতি রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

ঘটনার পর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান নীলা। নিজের মোবাইলে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, আটকে থাকার মুহূর্তে তিনি কেমন অবস্থায় ছিলেন। আতঙ্ক সামলাতে ভিডিও বার্তায় কথা বলছিলেন নীলা। এমনকি ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতেও দেখা যায় তাকে।

পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা সামান্য ফাঁকা করে রাখেন যেন অভিনেত্রী শ্বাস নিতে পারেন। এরপর এক ঘণ্টা সময় ব্যয় করে নীলাঞ্জনা নীলাকে লিফট থেকে বের করা হয়।

নীলার আটকে পড়ার ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই দুশ্চিন্তা করছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সুরক্ষিত অবস্থাতেই উদ্ধার করা গেছে দেখে স্বস্তি প্রকাশ করছেন নেটিজেনরা।

লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। কাজ করেছেন ছোট পর্দার বহু নাটক-টেলিছবিতে। জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেছে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রেও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম