Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমের পর এবার কমলাকাণ্ডে ভাইরাল অক্ষয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম

আমের পর এবার কমলাকাণ্ডে ভাইরাল অক্ষয়

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ঘুম এবং আম খাওয়ার মতো ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন, যা সেই সময় রীতিমতো ভাইরাল হয়েছিল এবং প্রচুর মিম তৈরি হয়েছিল। এবার কমলালেবু নিয়ে প্রশ্ন তুলে তিনি যেন নিজেই নিজের পুরোনো বিতর্কিত প্রশ্নের পুনরাবৃত্তি করলেন।

সেই সময় অভিনেতা প্রধানমন্ত্রীকে আম খাওয়া নিয়ে প্রশ্ন করে তুমুল হাসির খোরাকে পরিণত হয়েছিলেন। সেই ‘আমকাণ্ডের’ পর এবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করলেন কমলালেবু খাওয়া নিয়ে। আর এই 'কমলালেবুকাণ্ডেও' আবার  ভাইরাল হলেন বলিউড তারকা অক্ষয় কুমার।

মঙ্গলবার (৭ অক্টোবর) একটি জনাকীর্ণ আলোচনাসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছিলেন অক্ষয় কুমার। সাক্ষাৎকারের শুরুতেই অভিনেতা বলেন, এটি তার জীবনে দ্বিতীয় কারও নেওয়া সাক্ষাৎকার; প্রথমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  

এরপরই পুরোনো প্রসঙ্গে ফিরে এসে অক্ষয় কুমার বলেন, আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম— আপনি কীভাবে আম খান? এই প্রশ্ন শুনে সবাই আমাকে নিয়ে খুবই মশকরা করেছিল। কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারব না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেহেতু নাগপুরের মানুষ, আর নাগপুরের কমলালেবু বিশ্ববিখ্যাত, তাই আমার প্রশ্ন— আপনার কমলালেবু খেতে কেমন লাগে?

অক্ষয়ের এমন সরল প্রশ্নে মুখ্যমন্ত্রী হেসে ওঠেন। তিনি বলেন, কমলালেবু তিনি খুবই ভালোবাসেন এবং প্রতিদিন একাধিক লেবু খান। এর সঙ্গে তিনি একটি গোপন কৌশলও ফাঁস করেন দেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি কমলালেবু মাঝখান থেকে অর্ধেক করে কেটে তার ওপর লবণ ছিটিয়ে একেবারে আমের মতো করে খান।

মুখ্যমন্ত্রীর এই নতুন ধরনের খাওয়ার পদ্ধতি শুনে হতবাক অক্ষয় কুমার। তিনি হেসে বলেন, ঠিক আছে, এবার আমিও এভাবে খাওয়ার চেষ্টা করব। আজ একটা নতুন জিনিস শিখলাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম