Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুঃসংবাদ পেলেন তানজিন তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম

দুঃসংবাদ পেলেন তানজিন তিশা

Advertisement

কলকাতায় ‘ভালোবাসা’ পেলেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি গুঞ্জন রটে ভারতীয় সিনেমায় পা রাখছেন তানজিন তিশা। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’।

এই সিনেমায় তানজিন তিশার বিপরীতে থাকার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল।

কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন।

চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা। সিনেমার ঘোষণা আসার পরও তানজিন তিশা ছিলেন একেবারে চুপচাপ। আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। 

একবার প্রশ্নের মুখে পড়লে শুধু বলেছিলেন, ‘আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। কতটা সত্য, কতটা নয়, জানি না। এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব।’

সেই ‘সারপ্রাইজ’ এখন বাস্তব। ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন তিশার ভক্তদের জন্য রয়েছে বড়সড় চমক। তিনি আসছেন দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। সিনেমার নাম ‘সোলজার’, আর এই ছবিতেই তিশা প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন।

পরিকল্পনা অনুযায়ী, এই বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘সোলজার’।

ভারতীয় সিনেমায় না থাকলেও, দেশের সবচেয়ে বড় তারকার সঙ্গে জুটি বেঁধে তানজিন তিশা এখন আরও বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম