Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হিরো আলমের ওপর হামলার ঘটনার নেপথ্যে রিয়া মনি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম

হিরো আলমের ওপর হামলার ঘটনার নেপথ্যে রিয়া মনি!

Advertisement

সামাজিক মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি  রাজধানীর আফতাব নগরে হামলার শিকার হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরো আলমের অনুসারীরা বলছেন, সেই হামলার নেপথ্যে রয়েছেন তার স্ত্রী রিয়া মনি। 

হিরো আলম গত ৫ অক্টোবর বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন, সেখানে ম্যাক্স অভি, মিথিলাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে সেই হামলার আসামি হিসেবে ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় আফতাবনগর এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ৬ অজ্ঞাতনামা ব্যক্তি হিরো আলমকে কাশবনে নিয়ে যায়। সেখানে কাঠের লাঠি ও ধারালো লোহার স্কেল দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তার মোবাইল ভাঙা হয় এবং হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

ওই ঘটনার পর হিরো আলম জানান, তাকে মারধর করা হয়েছে। বেশ কয়েকজন এসে তাকে মারছিল আর বারবার বলছিল— তিনি কেন নির্বাচনে দাঁড়ান। এরপর ওই ব্যক্তিরা তাকে অন্ধকারে নিয়ে গিয়ে মারধর করে ও হত্যাচেষ্টা চালায়।

সেদিন গুরুতর আহত হন হিরো আলম। এমনকি পিটিয়ে তার স্মার্টফোনটিও ভেঙে ফেলে অভিযুক্ত আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভি। আশপাশের মানুষ হিরো আলমকে হাসপাতালে নিয়ে যান। 

হিরো আলম অনুসারীদের একাংশের দাবি— এ ঘটনার নেপথ্যে রয়েছেন তার স্ত্রী রিয়া মনি। তাদের ভাষ্য, কিছু দিন আগে যখন হাতিরঝিলের একটি বাসায় স্থানীয়রা ম্যাক্স অভিকে পিটুনি দেয়, তখন রিয়া মনি তাকে বাঁচাতে এগিয়ে যান। আর হিরো আলম যখন হামলার শিকার হলেন, তখন রিয়া মনি আলমকে বাঁচাতে যাননি। এমনকি তার চোখে পানিও দেখা যায়নি। এতেই প্রমাণ হয় হিরো আলমের হামলার ঘটনায় কে দায়ী?

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম