Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

ছবি: সংগৃহীত

Advertisement

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং। 

দুয়ার মাথার দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন অভিনেত্রী। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। 

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, 'দীপাবলির শুভেচ্ছা।'  ছবিগুলোর মধ্যে আরও দেখা গেছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা দুজনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন। অনুরাগীরাও ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। কেউ বলছেন— দীপিকার মতো দেখতে হয়েছে দুয়া। আরবার কেউ বলছেন—রণবীরের ছাপ রয়েছে কন্যার মুখে। 

উল্লেখ্য, গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক দীপাবলিতেই মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম