Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘদিন পর শুটিংয়ে বাপ্পারাজ, সঙ্গে আছেন দীঘি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

দীর্ঘদিন পর শুটিংয়ে বাপ্পারাজ, সঙ্গে আছেন দীঘি

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ দীর্ঘদিন বিরতির পর আবারও শুটিংয়ে ফিরেছেন। ভালো গল্প ও ভালো চরিত্রের অভাবে এতদিন তিনি সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। আবার নতুন করে কাজে ফিরলেন তিনি। তার এ নতুন সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও। আসন্ন সেই সিনেমাটির নাম ‘বিদায়’, যেটি নির্মাণ করছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়।

'বিদায়' সিনেমার গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে এ সিনেমার। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার।

একটি সূত্র জানায়, ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমাতেও শাকিব খানের থাকার কথা ছিল। পরে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। কিন্তু সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রয়েছে। প্রযোজক বলেন, এ মুহূর্তে আমরা ‘বিদায়’ নিয়েই কাজ করছি। যেখানে অভিনেতা বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। 

এদিকে  গত শুক্রবার থেকে 'বিদায়' শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে বাপ্পারাজও যোগ দিয়েছেন সেটে। দীর্ঘদিন পর ফিরেছেন পর্দার ব্যর্থপ্রেমিকখ্যাত এ অভিনেতা। এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকায়।

এ বিষয়ে বাপ্পারাজ বলেন, আপাতত নির্মাতা সংস্থার অনুরোধে সিনেমার গল্প বিস্তারিত কিছু জানাতে পারছি না। তবে মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখনই  বলতে পারব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম