Logo
Logo
×

Advertisement

বিনোদন

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী। ফাইল ছবি

Advertisement

চিত্রনায়িকা মৌসুমী ঢাকাই সিনেমার জনপ্রিয় ও প্রিয় মুখগুলোর মধ্যে অন্যতম। গত শতাব্দীর নব্বইয়ের দশকে রুপালি পর্দায় পা রাখার পর থেকেই নিজের অসাধারণ অভিনয়, অনবদ্য সৌন্দর্য আর সাবলীল অঙ্গভঙ্গিতে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। রোমান্টিক দৃশ্য হোক বা পারিবারিক-আবেগঘন গল্প, প্রতিটিতেই তার উপস্থিতি ছিল একেবারেই আলাদা ও অনন্য। দীর্ঘ অভিনয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার ও জনপ্রিয় সিনেমা। বর্তমানে এ অভিনেত্রী অবস্থান করছেন আমেরিকায়। পেয়েছেন দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি। আজ তার জন্মদিন। দিনটি উদযাপনসহ ক্যারিয়ারের নানা বাঁকের কথা শুয়েছেন যুগান্তরকে। তার কিছু অংশ তুলে ধরা হলো আজকের ‘হ্যালো...’ বিভাগে।

মৌসুমী বলেন, মানুষ চলার পথে অনেক ভুল করে। সেই ভুলগুলোই একসময় জীবনে অনুশোচনা হয়ে ফিরে আসে। আবার ভুলও মানুষের জীবনে প্রয়োজন আছে। ভুল করলে মানুষ একসময় বুঝতে পারে যে তার ভুল হয়েছে, সেই ভুল থেকে শেখারও চেষ্টা করে একসময়। আমি নিজেও হয়তো চলার পথে ভুল করেছিলাম, সেসব ভুল শুধরে সামনের দিকে এগিয়ে গিয়েছি বলেই আমি আজ এত দূর আসতে পেরেছি। এটাও সত্যি, ভুল একজন মানুষকে খাঁটি মানুষে পরিণত করে উপলব্ধি থেকে।

এই অভিনেত্রী বলেন, ভুল করলে ঝামেলায় পড়তে হয়, তবে ভুল ফেস করাটাও জীবনের অংশ। ভুল-ভ্রান্তি, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, হাসি-কান্না এই নিয়েই তো আসলে জীবন। যে জীবনের যোদ্ধা আমি, আমরা সবাই।

তিনি বলেন, আমরা যখন একসঙ্গে কাজ করতাম, তখন সিনিয়র জুনিয়ররা একটা টিম হয়ে কাজ করতাম। যে কারণে আমরা খুব বেশি যে নিরাপত্তহীনতায় ভুগতাম এমনটা নয়। তবে হ্যাঁ ইন্ডাস্ট্রির মধ্য থেকে আমাকে, আমাদের শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করেনি। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করে নিতে হয়েছে সবসময়। ফিল্ম ইন্ডাস্ট্রি একটা রাজনীতির জায়গা। ছোট ছোট বিষয় নিয়েও রাজনীতি হয় এখানে। সেসব নোংরা রাজনীতির মধ্যে পড়ে যেতাম আমি, আমরা। যে কারণে এসব ঝামেলা এড়ানোর জন্য নিজেরাই গ্রুপ মেইনটেইন করতাম, যাতে বিপদে পড়লেও তা থেকে উত্তরণ হওয়া যায়। আমরা যারা একসঙ্গে কাজ করতাম আমাদের মধ্যে কোনো জেলাসি ছিল না। আর ইন্ডাস্ট্রি নারী শিল্পীদের যে খুব বেশি সম্মান দিয়েছে তা বলব না, নারী শিল্পীরা যতটুকুই পেয়েছে তাদের যোগ্যতার কারণেই পেয়েছে। হোক সেটা শ্রদ্ধেয় শাবানা, ববিতা ম্যাডাম কিংবা আমিসহ অন্যদের ক্ষেত্রে। আমি মনে করি তারা নিজেদের যোগ্যতা দিয়েই সম্মান আদায় করে নিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

৩ বছর ধরে আমেরিকায় মৌসুমী, স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা সানীর

৩ বছর ধরে আমেরিকায় মৌসুমী, স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা সানীর

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে মুখ খুললেন মৌসুমী

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

দেড় বছর পর ফিরছেন তমা

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

আরও পড়ুন

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি

মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

৩ বছর ধরে আমেরিকায় মৌসুমী, স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা সানীর

৩ বছর ধরে আমেরিকায় মৌসুমী, স্ত্রীর জন্মদিনে আবেগী বার্তা সানীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম