Logo
Logo
×

Advertisement

বিনোদন

রনির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে যা বললেন সাদিয়া আয়মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম

রনির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়ে যা বললেন সাদিয়া আয়মান

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়িয়েছিলেন। দর্শক ও সমালোচকদের কাছে তার চরিত্রটি আলোচনায় ছিল। এর পাশাপাশি তিনি ছোটপর্দা ও ওটিটি সিরিজেও সমানতালে কাজ করে যাচ্ছেন। 

বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন সাদিয়া আয়মান। তবে এ মুহূর্তে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে কিছু দিন ধরেই নাকি চলছে প্রেমের গুঞ্জন। এতদিন এ নিয়ে কেউ-ই কোনো কথা বলেননি। তবে অবশেষে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে জিজ্ঞেস করা হয়, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন— আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন? এমন প্রশ্ন শুনে মুচকি হেসে কিছুটা লজ্জিত ভঙ্গিতে সাদিয়া আয়মান বলেন, 'যা রটে, তার কিছু হলেও ঘটে।’  

এবার উপস্থাপক জানতে চান— তাহলে বিষয়টি সত্যি? উত্তরে অভিনেত্রী বলেন, আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই— আমারও ভালো লাগে।

সাদিয়া আয়মান বলেন, ভবিষ্যতে কী হবে, সেটি একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি। তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

মধ্যরাতে মেকআপ ছাড়া ছবি পোস্ট সাদিয়ার

মধ্যরাতে মেকআপ ছাড়া ছবি পোস্ট সাদিয়ার

গোলাপি বাস প্রসঙ্গে ট্রলের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান

গোলাপি বাস প্রসঙ্গে ট্রলের কড়া জবাব দিলেন সাদিয়া আয়মান

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম