মধ্যরাতে মেকআপ ছাড়া ছবি পোস্ট সাদিয়ার
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
ফেসবুক থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
পুরোনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই হঠাৎ করে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে ছবি পোস্ট করেন তিনি।
সেই পোস্টে মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। দুটি সেলফি। তার হাতে ফুলের তোড়া। বুঝতে অসুবিধা নেই, ফুল উপহার পেয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল।
সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন সাদিয়া আয়মান। তখনই তুলেছিলেন এ সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সে জন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।
সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া বলেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’
সামাজিক মাধ্যমে মেকআপহীন সাদিয়া আয়মানকে দেখে নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও ভীষণ খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’; আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’।
উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’ সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়া আয়মানের সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।
অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো এক মন্তব্যের প্রতক্রিয়া দেননি অভিনেতা।

-6ab4f05f2ea2a.jpg)