Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নাম বদলাননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর অনেকেই নিজের নামের পাশে স্বামীর নাম যুক্ত করেন। যথারীতি এ অভিনেত্রীর বিয়ের পরও নেটিজেনরা আওয়াজ তুলেছেন মেহজাবীনের নামও কী বদলে যাবে? তবে অভিনেত্রী জানিয়েছেন, এ নিয়ে তার কখনো কোনো কথাই হয়নি। দীর্ঘদিনের পরিচিত নামেই নতুন জীবনের পথচলা চালিয়ে যাচ্ছেন তিনি।

মেহজাবীন বলেন, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’ বর্তমান নামটিই তার পছন্দের এবং সবাই এ নামের সঙ্গেই অভ্যস্ত বলে জানান তিনি। এ ছাড়া নাম বদলালে পাসপোর্টসহ সব দাপ্তরিক নথিপত্র বদলানোর যে জটিলতা তৈরি হয়, সেটিও একটি বড় কারণ।

এদিকে বিয়ের এক বছর পার হয়ে গেলেও অভিনেত্রীর বিয়ের খরচ নিয়ে এখনো কথা বলেন নেটিজেনরা। এতদিন চুপ থাকলেও সম্প্রতি মেহজাবীন এ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, ‘বিয়েতে ঠিক কত খরচ হয়েছে, সেই অঙ্ক আমি নিজেও জানি না। আয়োজন যতটা জমকালো দেখা গেছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম।’ কারণ, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ থেকেই এগিয়ে এসেছিল। অভিনেত্রী জানান, আয়োজনে তারকা বন্ধুদের অনেকেই অংশগ্রহণ করেছেন। সংগীতশিল্পীরা গান করেছেন। মেহজাবীন বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’

বর্তমানে সংসার কেমন চলছে এ নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানিয়েছেন, শ্বশুরবাড়ির মানুষদের ২০১২ সাল থেকেই চেনেন তিনি। মেহজাবীন বলেন, ‘নতুন ঠিকানায় আসার পরিবর্তনটুকু ছাড়া তাদের আমার কখনো পর মনে হয়নি।’ বিয়ের পর আগের চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি। স্বামী আদনানের বোনদের নিজের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের অংশ মনে করেন মেহজাবীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হ্যালো... মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম