Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য হাঙ্গার গেমস’-এর নতুন সিনেমা দেখার অপেক্ষায় রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। আসন্ন প্রিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সহশিল্পী জেনিফার লরেন্সের প্রশংসাও করেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৬৫ বছর বয়সি জুলিয়ান মুর জানান, নতুন সিনেমাটি দেখার জন্য তিনি বেশ আগ্রহী। চলতি মাসের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। মুর বলেন, ‘আমি সিনেমাটি দেখতে যাওয়ার জন্য মুখিয়ে আছি। থ্যাংকসগিভিংয়ের সময়ই এটি মুক্তি পাচ্ছে। এটাই তো হাঙ্গার গেমসের সময়!’

সুজান কলিন্সের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের গল্পে রয়েছে এক নিষ্ঠুর প্রতিযোগিতার চিত্র। যেখানে ১২টি জেলার ১২ থেকে ১৮ বছর বয়সি একজন ছেলে ও একজন মেয়েকে বেছে নেওয়া হয়। মোট ২৪ প্রতিযোগীকে লড়াই করতে হয়, যতক্ষণ না শেষ পর্যন্ত একজন টিকে থাকে।

২০১৪ ও ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে পার্ট ওয়ান’ এবং ‘পার্ট টু’ সিনেমায় প্রেসিডেন্ট আলমা কয়েন চরিত্রে অভিনয় করেছিলেন জুলিয়ান মুর। সেই অভিজ্ঞতার স্মৃতিচারণা করে তিনি জানান, সিনেমা দুটিতে অসাধারণ সব মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীর প্রতি তার ভালোবাসা রয়েছে।

বিশেষ করে জেনিফার লরেন্সের কথা বলতে গিয়ে মুর বলেন, ‘আমার মনে হয়, জেনিফার ভীষণ মজার একজন মানুষ। একইসঙ্গে সে অসাধারণ প্রতিভাবান।’ লরেন্সের অভিনয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ক্যাটনিস চরিত্রে সে ছিল দুর্দান্ত। তাকে যে কোনো সিনেমায় দেখতেই আমার ভালো লাগে।’

নতুন সিনেমা ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর গল্প সাজানো হয়েছে মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে। এতে দেখা যাবে ৫০তম হাঙ্গার গেমসে কিশোর হেইমিচ অ্যাবারনেথির লড়াই। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাদা। এ ছাড়া র‌্যাচেল জেগলার ও টম ব্লাইথের পর এবার প্রেসিডেন্ট স্নোর চরিত্রে দেখা যাবে রালফ ফাইনেসকে। ক্যাটনিস ও পিটা চরিত্রে ফিরছেন যথাক্রমে জেনিফার লরেন্স ও জশ হাচারসন। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’র।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হ্যালো... মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম