Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রযুক্তি, বিপুল সম্পদ আর ক্ষমতার দাপট-এসবের সঙ্গে আধুনিক বিশ্বের প্রযুক্তি বিলিয়নিয়ারদের নাম জড়িয়ে থাকলেও এমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন পৌরাণিক চরিত্র রাবণও! এমনই এক ব্যতিক্রমী তুলনা টেনে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও লেখক টুইঙ্কেল খান্না। রাবণকে তিনি আখ্যা দিয়েছেন ‘অরিজিনাল টেক ব্রো’ বা আদি প্রযুক্তিপ্রেমী ক্ষমতাধর উদ্যোক্তা হিসাবে। তার এ মন্তব্যে উঠে এসেছে ইলন মাস্ক, বিল গেটস ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের প্রসঙ্গ।

সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত নিজের কলামে এমন মজার অথচ চিন্তাশীল বিশ্লেষণ তুলে ধরেন টুইঙ্কেল। তার এ ভাবনার সূত্রপাত অভিনেতা রণবীর কাপুরের একটি মন্তব্য থেকে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রচারণায় রণবীর বলেছিলেন, ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছেন, অথচ ভারত পাঁচ হাজার বছর আগেই পুষ্পক বিমান আবিষ্কার করেছিল।

রণবীরের সেই মন্তব্যের সূত্র ধরেই রাবণের সঙ্গে আধুনিক প্রযুক্তি উদ্যোক্তাদের তুলনা করেন টুইঙ্কেল। তার মতে, রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, ধনী ও ক্ষমতাবান। তার হাতে ছিল উন্নত প্রযুক্তি। একইসঙ্গে তিনি নিজেকে অন্য সবার নিয়মের ঊর্ধ্বে মনে করতেন। অমরত্ব লাভের আকাক্সক্ষাও ছিল তার। এসব বৈশিষ্ট্যের সঙ্গে বর্তমান সময়ের কয়েকজন ক্ষমতাধর প্রযুক্তি উদ্যোক্তার অদ্ভুত মিল রয়েছে।

নিজের বক্তব্যে জেনসেন হুয়াং ও বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গও টানেন টুইঙ্কেল। পাশাপাশি দীর্ঘায়ু ও বার্ধক্য ঠেকানোর প্রযুক্তি নিয়ে বিলিয়নিয়ারদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন। রাবণকে নিয়ে সবচেয়ে মজার মন্তব্যটি করেন তার আধুনিক রূপ কল্পনা করে। টুইঙ্কেলের মতে, রাবণের দশটি মাথায় যদি দশটি প্রযুক্তিপণ্য, গায়ে চামড়ার জ্যাকেট, সিলিকন ভ্যালিতে নিজস্ব কার্যালয় আর একটি পডকাস্ট থাকত, তাহলে বর্তমান প্রযুক্তি উদ্যোক্তাদের ভিড়ে তাকে আলাদা করে চেনাই কঠিন হতো।

তবে লেখার শেষাংশে রাবণের সবচেয়ে বড় দুর্বলতার কথাও স্মরণ করিয়ে দেন টুইঙ্কেল। তার মতে, রাবণের গোটা বিশ্বকে জয় করার মতো বুদ্ধি ও সামর্থ্য ছিল, কিন্তু নিজের মনকে জয় করতে পারেননি। ক্ষমতা ও সাফল্যের চূড়ায় পৌঁছেও আত্মসংযম হারানোর এ প্রবণতাই তাকে পতনের দিকে ঠেলে দিয়েছিল।

এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম কিস্তিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণ হয়েছেন ইয়াশ। দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৮ সালে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হ্যালো... মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

নিজের নাম পালটাবেন না মেহজাবীন

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

রাবণই আদি টেক বিলিয়নিয়ার!

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

লরেন্সের প্রশংসায় পঞ্চমুখ মুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম