Logo
Logo
×

Advertisement

বিনোদন

২৩ বছরে না ফেরার দেশে অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম

২৩ বছরে না ফেরার দেশে অভিনেত্রী

Advertisement

মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গত ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। মার্টিন টিভি নাটক ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিত পান। 

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরল ধরনের স্নায়বিক রোগে (চারকোট-মেরি-টুথ) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী ইসাবেল।

ম্যাকক্রে এজেন্সি কর্ণধার কিম ম্যাকক্রে বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। তাকে কিশোর থেকেই চিনি আমি এবং সম্প্রতি সে অভিনয়ে ফিরেছে। তার প্রথম অডিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা দুর্দান্ত কেটেছে।

ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ে প্রবল ঝোঁক ছিল ইসাবেলের। ‘৯-১-১: ন্যাশভিল’র মাধ্যমে প্রথমবার অভিনয়ে সুযোগ পান। তার অভিনীত ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বটি জুনে শুটিং হয় যা গত ৬ অক্টোবর প্রচার হয়। 

এদিকে অভিনেত্রী ইসাবেলের মা ক্যাটরিনা, সৎবাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল এবং অভিনেত্রীর বোন ড্যানিয়েলা রয়েছেন। ইসাবেল যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিভাগ থেকে স্নাতক শেষ করেন। অভিনেত্রীর মৃত্যুর পর তার পরিবার অনুরাগীদের অনুরোধ করেছেন তাদের মেয়ের স্মরণে ফুলের পরিবর্তে চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশনকে অনুদান প্রদানের।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম