Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিজয়ের সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম

বিজয়ের সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

Advertisement

দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্‌দান সেরেছেন অভিনেত্রী রাশমিকা মন্দানা। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’

তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া-মায়া থাকতে হবে, আর থাকতে হবে সম্মান ও যত্ন। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথ চলা কঠিন।’

২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও মন্তব্য করেননি কেউই। বলিউডে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাসায় পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পরিকল্পনা রয়েছে এই তারকা যুগলের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম