Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমার অর্ধেক জীবনের ভালো ও সুন্দর মুহূর্ত তুমি—সহকর্মীর এমন বক্তব্যে যা বললেন পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

আমার অর্ধেক জীবনের ভালো ও সুন্দর মুহূর্ত তুমি—সহকর্মীর এমন বক্তব্যে যা বললেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি। ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে  সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বেশ সরব রয়েছে। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন তিনি। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। তবে ভক্ত-অনুরাগীদের জানান দিলেন তার জন্মদিন উপলক্ষ্যে। এবার পরীমনি তার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের জন্মদিনের কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে মিষ্টিমুখেই ধরা দিয়েছেন পরীমনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহকর্মীরা; আর ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন। 

কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন— আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এ মুহূর্তে এই জন্মদিনটা— কি যেন তুমি একটা। 

ভালোবাসার ইমোজি দিয়ে তিনি আরও লিখেছেন—এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয় না তোমাকে... আই লাভ ইউ, উই লাভ ইউ... শুভ জন্মদিন আমাদের সবার পরী...।

পরীমনি তার জন্মদিনে সহকর্মীর এ ভালোবাসাময় শুভেচ্ছা পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। সঙ্গে সঙ্গে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে মন্তব্যের ঘরে লিখেছেন—তুমি একটা আমি।

উল্লেখ্য, পরীমনি নিজের টিম মেম্বার হোক, কিংবা সহকর্মী— অনেক বেশিই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এর আগে সহকর্মী গোলাম হোসেনকে নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসতেন অভিনেত্রী। কখনো একসঙ্গে গাড়িতে চড়ে ঘুরতে বেরিয়ে, কখনো কাপল ড্যান্স দিয়ে, আবার কখনো কাঁধে হাত রেখে খুনসুটিতে মেতে ওঠে। অনেকে তাদের রসায়ন নিয়ে দুইয়ে দুইয়ে চারও মিলিয়েছেন, কিন্তু আদতে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের— এমনটাই মত তার ভক্ত-অনুরাগীদের একটি অংশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম