Logo
Logo
×

Advertisement

বিনোদন

সম্পর্কে ঝগড়া ও বোঝাপড়া নিয়ে যা বললেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

সম্পর্কে ঝগড়া ও বোঝাপড়া নিয়ে যা বললেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গোপনে বাগদান সেরেছেন। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন এ তারকা জুটি। এমনই খবর ঘুরছে বিনোদন দুনিয়ায়। এ জল্পনার মধ্যেই অভিনেত্রী জানালেন, সম্পর্কে ঝগড়া-বোঝাপড়া কীভাবে সামাল দেন তিনি।

এর আগে ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু তারপরও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এ তারকা জুটি। তবে গুঞ্জন রয়েছে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিক আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হবে তাদের। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই বিয়ে করবেন তারা।

এর আগে জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত? এমন প্রশ্নের উত্তরে রাশমিকা মান্দানা বলেছিলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি। এখানেই শেষ নয়; আরও একটি চাহিদার কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, তিনি যে-ই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথচলা মুশকিল।

রাশমিকা মান্দানা বলেন, সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয় সম্পর্কে। কোথায় যাবে, কীভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলো তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম