Logo
Logo
×

Advertisement

বিনোদন

পুরুষের সামনে বোকা সাজার ভান করেন জাহ্নবী কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

পুরুষের সামনে বোকা সাজার ভান করেন জাহ্নবী কাপুর

সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর পুরুষের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই নাকি বোকা সেজে থাকেন। নিজেই জানালেন অভিনেত্রী। ‘পুরুষতান্ত্রিক’ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যই নাকি এমনটি করে থাকেন। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের অনুষ্ঠানে এসে এমন কথাই বলেন জাহ্নবী কাপুর। 

অভিনেত্রী বলেন,  আমি জানি, আমি সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসেছি। সম্প্রতি একটা বিষয় লক্ষ করেছি— এখন আমি একটা ঘরে বসে নিজে যা চাই সেটাই বলতে পারি। কিন্তু একটা সময়ে এমন কিছু পরিস্থিতিতে থেকেছি, যেখানে নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়েছে।

জাহ্নবীর মুখে এমন কথা শুনে টুইঙ্কেল বলেন, তিনিও শুরুর দিকে একই কৌশলের আশ্রয় নিতেন। তখন অভিনেত্রী বলেন, এখনো কিছু ক্ষেত্রে কোনো সিনেমার দৃশ্য পছন্দ না হলে তিনি সরাসরি বলতে পারেন না। এর পরিবর্তে নিজের অক্ষমতা প্রদর্শন করেন তিনি। 

জাহ্নবী বলেন, আমি এখনো লড়াই করছি। ১০টা ভালো কথা বলার পর ভান করতে হয়, যেন আমিই বুঝতে পারিনি বা ওই দৃশ্যে অভিনয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু আসল কারণ হলো— আমি ওই দৃশ্যে অভিনয়টাই করতে চাই না। দৃশ্যটা একেবারে জঘন্য— এটা বলে উঠতে পারি না। তার বদলে বলি— আমিই বুঝতে পারছি না বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী জাহ্নবী কাপুর পরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সনি সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম