Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হবু পুত্রবধূর জন্মদিনে যা করলেন শ্রাবন্তী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

হবু পুত্রবধূর জন্মদিনে যা করলেন শ্রাবন্তী

সংগৃহীত ছবি

Advertisement

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন। তবে এবার আলোচনায় এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে। সম্প্রতি ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শ্রাবন্তী। যদিও শুরু থেকেই তাদের এই সম্পর্ককে সমর্থন করে আসছেন অভিনেত্রী।

সম্প্রতি দামিনী ঘোষের জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু। সেখানেই অভিনেত্রী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন। তাদের সেই স্নেহময় মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, দামিনী ঘোষের সঙ্গে তার সম্পর্ক প্রথাগত শাশুড়ি-বউমার মতো নয়। তাদের সম্পর্ক কিছুটা 'বোন'-এর মতো। আর ছেলে অভিমন্যুর সঙ্গেও আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অভিমন্যু তার 'খুব ভালো বন্ধু' এবং তার সবচেয়ে বড় সমালোচক বলেও জানান অভিনেত্রী।

এর একটি কারণও রয়েছে। দামিনী ঘোষ ও শ্রাবন্তী— তাদের দুজনের বয়সের ব্যবধানও খুব কম। অভিনেত্রীর থেকে দামিনী ১০ বছরের ছোট। অন্যদিকে দামিনী ঘোষ আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়ে বয়সে বড়। এ জন্য সম্পর্কগুলো একটু ব্যতিক্রমী বটে।

উল্লেখ্য, শ্রাবন্তী অভিনীত সিনেমা 'দেবী চৌধুরানি' গত দুর্গাপূজায় মুক্তি পেয়েছে। সিনেমাটি ভালো ব্যবসায়িক সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমায় আরও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম