Logo
Logo
×

Advertisement

বিনোদন

কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে সাবেক স্ত্রী কুনিকাকে খোঁচা সালমানের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম

কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে সাবেক স্ত্রী কুনিকাকে খোঁচা সালমানের

Advertisement

জীবনে এমন একটা প্রেম সবার করা উচিত- কুমার শানুর সঙ্গে সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছিলেন সঙ্গীতশিল্পী কুনিকা নিজেই। এ বার সেই প্রেম নিয়ে প্রকাশ্যে কুনিকাকে খোঁচা দিলেন বলিউড ভাইজান সালমান খান ও মিকা সিংহ।

কুমার শানুর সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেন কুনিকা। এও জানিয়েছেন, যুক্তিবুদ্ধি কাজে লাগিয়ে নয়, সেই সময়ে কেবল প্রেমে ভেসে গিয়েছিলেন তিনি। জীবনে এমন একটা প্রেম সবার করা উচিত। এ বার কুমার শানুর সঙ্গে তার প্রেম নিয়ে প্রকাশ্যে খোঁচা দিলেন সালমান ও মিকা।

‘বিগ বস’-এ ‘উইকেন্ড কাওয়ার’ পর্বে প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন সালমান। সেখানে খুনসুঁটিতে মেতে উঠেন তিনি। রোববারের পর্বে সালমানের সঙ্গে ছিলেন মিকা সিংহও। মিকা এসে সবাইকে একটি গান গাইতে বলেন। মিকার জনপ্রিয় ‘সাওয়ান মে লগ গই আগ’ গানটি সকলে একে একে শোনান। সব শেষে কুনিকা গানটি গেয়ে শোনান। কুনিকার গান শুনে মিকা খোঁচা দিয়ে বলেন, কুনিকাজি বরাবরই সঙ্গীত পরিবেশ ও সুরের কাছাকাছি থেকেছেন। মিকার ইঙ্গিত বুঝতে পারেন সালমানও। সঙ্গে সঙ্গে সামান্য হেসে তিনিও প্রশ্ন করেন, এখনো রেওয়াজ চলছে? এই শুনে কুনিকা ও ‘বিগ বস’-এর অন্য প্রতিযোগীরাও হেসে ওঠেন।

কুমার শানু বিবাহিত অবস্থাতেই তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে জানিয়েছিলেন কুনিকা। সেই সম্পর্ক ৬ বছর টিকেছিল। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তারা পরস্পরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন, দাবি কুনিকার। শানু নাকি অবসাদে ভুগছিলেন। নিজের স্ত্রী-সংসার নিয়ে সুখী ছিলেন না। তাই তখন তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক। এমন জানিয়েছিলেন কুনিকা নিজেই।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম