Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড সুপারস্টার সালমান খান আবারও চমকে দিলেন ভক্তদের। বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে নিজের নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’র টিজার প্রকাশ করেছেন তিনি। গানটি তার আপকামিং সিনেমা ‘মাতৃভূমি’র অংশ।

ইনস্টাগ্রামে গানটির ঝলক শেয়ার করে মজার ক্যাপশনও দিয়েছেন সালমান। বিমানে চড়ার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘যাত্রার সময় ভোর ৫টা ১২ মিনিট। ফ্লাইট সময়মতো, দুই পেগ শেষ করে আমার সেক্সি বিউটিকে নিয়ে উড়াল দিচ্ছি। জানি না কোথায় গিয়ে নামব।’

পোস্টের সঙ্গে তেরি সেক্সি বিউটি হ্যাশট্যাগ দিয়ে গানটি প্রকাশের খবরও জানিয়েছেন অভিনেতা। পুরো গানটি দেখতে ভক্তদের নিজের ইনস্টাগ্রাম বায়োর ইউটিউব লিংকে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। সালমান খান ও মুসকান গানটিতে কণ্ঠ দিয়েছেন। অতিরিক্ত কণ্ঠ দিয়েছেন সাজিদ খান। গানটির কথা লিখেছেন সাজিদ।

গানটির ভিডিওতে সালমানের সঙ্গে দেখা গেছে ছবির অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে।

সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ প্রযোজনা করেছেন তার মা সালমা খান। সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

প্রথমে ২০২৬ সালের এপ্রিলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবিটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা। তবে এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এর মধ্যেই নতুন গান প্রকাশ করে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিলেন সালমান।

সূত্র: পিংক ভিলা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

সতর্ক করলেন সালমান খান

সতর্ক করলেন সালমান খান

আরও পড়ুন

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন অভিনেত্রী

শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন অভিনেত্রী

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম